নিজস্ব প্রতিবেদক
বুধবার সকালে যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের আকবর আলীর বাড়ি সংলগ্ন বেগুন ক্ষেতে অভিযান চালিয়ে ৩০টি গাঁজা গাছসহ আকবর আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় বুধবার দুপুরে মামলা হয়েছে। আকবর আলী ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
কোতোয়ালি থানা মতে, থানার এক এসআইসহ একদল পুলিশ বুধবার গোপনে খবর পান সদর উপজেলার নূরপুর গ্রামের আকবর আলী তার বেগুন ক্ষেতে গাঁজার গাছের চাষ করছেন। ওই সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টায় আকবর আলীর বাড়ি সংলগ্ন বেগুন ক্ষেতে অভিযান চালায়। এসময় আকবর আলীকে আটক করা হয়। তার বেগুন ক্ষেতে লাগানো ৩০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
