নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনের মৃত্যুতে তার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা, শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সভাপতি আবু মোর্তজা ছোট’র সভাপতিত্বে আলোচনা করেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, এটিএম এনামূল হক, মোজাফফর উদ্দিন মোহন, এম সামছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, এম এ গফুর, আমিনুর রহমান, গাজী আব্দুল কাদির, আবু বকর সিদ্দিকী, মসিয়ার রহমান, আর এম মঈনুল হক খান ময়না, সাবেক সভাপতি ও পিপি এম ইদ্রিস আলী, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, গোলাম রহমান শরীফ নূর মো. আলী রেজা, আইনজীবী বিশ্বাস খোকন, সাবেক জিপি সোহেল শামীম, মাহমুদা খানম, মোস্তাফিজুর রহমান মুকুল, আবুল কায়েস, স্বপন কুমার ভদ্র, আমিনুর রহমান হীরু, আশরাফুল আলম বিপ্লব, মোস্তফা হুমায়ুন কবির মোল্যা, ওয়াজিউর রহমান, রুহিন বালুজ, সৈয়দ কবির হোসেন জনি, শান্তনু সরকার পল্টন ও রবিউল ইসলাম (৪) প্রমুখ।
শোকসভা পরিচালনা করেন সমিতির যুগ্ম-সাধারণ জুলফিকার আলী। প্রথমে কোরআন তেলাওয়াত করেন রাজু আহমদ (২)। সর্বশেষে মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরম করুণাময়ের নিকট দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য হাবিব কায়সার।
