নিজস্ব প্রতিবেদক: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে যশোর কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ এস এম হুমায়ুন কবীর কবু কেক কেটে উদযাপন করেছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) প্রতিষ্ঠানের হলরুমে কর্মকর্তা-কর্মচারিদের সাথে নিয়ে কেক কাটেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুইন্স হসপিটাল লিমিটেডের পরিচালক মাঈনুল হাসান রিওন, ডা. বদিউজ্জামান, ম্যানেজার মিঠু সাহা, সহকারি ম্যানেজার দীপক সিংহ রায়, বাবুল হোসেন, মার্কেটিং অফিসার ইমরান হোসেন, আইটি অফিসার হাসান ইমাম শিমুল, স্টোর কিপার আবুল এহসান সুজনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।