এসআই ফারদিন: যশোর ঘুরে গেলেন ঢাকাই সিনেমার এক সময়ের হার্টথ্রব চিত্রনায়িকা মৌসুমী (আরিফা পারভিন জামান মৌসুমী)। বৃহস্পতিবার দুপুরে শহরের গাড়িখানা রোডস্থ ড্রিমজ আলাউদ্দিন টাওয়ারে ফিতা কেটে ২৮ডায়মন্ড ওয়ার্ল্ডের নিজস্ব শোরুম উদ্বোধন করেন তিনি।
সাথে ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তাদের আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে ভক্তরা জড়ো হন। প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানিকে এক নজর দেখতে আসেন।
ভিড় করতে থাকেন হাজার হাজার নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় উৎসুক জনতার ভিড় সামাল দিতে হিমশিম খায় পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান,
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, ব্রান্ড ডিরেক্টর মুকুল শাহ, সিএফও রাজ কুমার, বিপ্লব কুমার সাহা, জিএম অলক কুমারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তা ব্যক্তি, ব্যবসায়ী নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নতুন শোরুমটির উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে শুধুমাত্র ডায়মন্ড ওয়ার্ল্ড এর যশোর শাখায় ১৪ ডিসেম্বর পর্যন্ত থাকছে সকল ডায়মন্ড জুয়েলারির উপর বিশেষ ছাড়।
এছাড়াও উদ্বোধনী দিনে প্রথম ১০০ জন ক্রেতা শর্ত সাপেক্ষে পাবেন ফ্রি আকর্ষণীয় ডায়মন্ড জুয়েলারি। বাড়তি আকর্ষণ হিসেবে রাখা হয়েছে র্যাফেল ড্র এবং প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার।
উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিভিন্ন সময়ে আমরা যশোরে মেলার আয়োজন করেছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। তাই যশোরবাসীর আগ্রহ বিবেচনায় এনে এবং তাদের যাতে কষ্ট করে ঢাকা বা বিদেশমুখী না হতে হয় সেই বিবেচনায় এই শোরুমটি উদ্বোধন করা হলো।
আমরা শতভাগ গুণগতমান ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ সময়ে তিনি যশোরবাসীর সহযোগিতা কামনা করেন।