নিজস্ব প্রতিবেদক
যশোর জিলা স্কুলের চার শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে স্কুলের অডিটোরিয়ামে তাদের অবসরে যাওয়ার কারণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষকরা হলেন, সাবেক প্রধান শিক্ষক একেএম গোলাম আযম, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, আব্দুল মান্নান, এসএম গোর্কী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জুলফিকার আব্দুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জামাল উদ্দীন।
