নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে দুই প্যানেলের ৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নিবাস-ইব্রাহীম-নিশাদ পরিষদের ১৫ জন ও হারুন-বাচ্চু-মিঠু পরিষদের ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্টেডিয়ামের প্রধান গেইট সংলগ্ন নির্বাচনে নির্বাচন কমিশনারের কার্যালয়ে নিবাস-ইব্রাহীম-নিশাদ প্যানেল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সহ-সভাপতি সাহিদুর রহমান শহীদ, ফসিয়ার রহমান ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে নিবাস হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইব্রাহীম হোসেন, কোষাধ্যক্ষে সোহেল আল মামুন নিশাদ, দপ্তর সম্পাদক পদে ফেরদৌস হোসেন, সদস্য পদে জিল্লুর রহমান, জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, কামরুজ্জামান, রাজু আহম্মেদ, মোস্তাফিজুর রহমান ও আব্দুল বাসেত। এছাড়া হারুন-বাচ্চু-মিঠু পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন সহ-সভাপতি পদে হারুন-অর-রশিদ খাঁন, খুরশীদ মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে এবিএম সাহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক পদে হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক পদে সালাউদ্দিন ইউসুফ দিলু, সদস্য পদে সুভাষ চন্দ্র মন্ডল, সাইফুল ইসলাম, শশাংক কুমার ঘোষ, বসির আহম্মেদ, নজরুল ইসলাম, সাবু জোয়ারদার, মহিতোষ কুমার ঘোষ, জামির হোসেন লাবু জোয়াদার, তরিকুল ইসলাম।
আগামীকাল শনিবার মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ করা হবে। ৭ এপ্রিল আপত্তির মীমাংসা করা হবে। একই দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ওই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০ এপ্রিল যশোর জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারিতে বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
