নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক যশোর টাউন ময়দানের জরাজীর্ণ স্বাধীনতা মঞ্চ ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য শিলান্যাসের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর-৩ (সদর) আসনের এমপি কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গনী খান পলাশ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর উপপ্রধান অ্যাডভোকেট রবিউল আলম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটুসহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার আদলে মাঠটির উন্নয়ন করা হবে। প্রয়োজনে আরও অর্থ সহায়তা করা হবে। শিশু-কিশোররা যাতে এই মাঠে এসে মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে তারজন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।