নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা প্রশাসকের দাপ্তরিক মুঠোফোন নাম্বারটি ক্লোন বা স্পুফিং করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করছে একটি চক্র। বিষয়টি জানার পর সবাইকে ক্লোন করা এই ফোন কলের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পরামর্শ দেয়া হয়েছে ফোন পেয়ে কোন ধরণের আর্থিক লেনদেন না করতে। যশোর জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানও পোস্টটি যশোর ডেপুটি কমিশনারের ফেসবুক পেজে শেয়ার করেছেন।
পোস্টটিতে বলা হয়েছে, জেলা প্রশাসক, যশোর এর দাপ্তরিক মোবাইল নং ০১৭১৩৪১১৩৭১ টি ক্লোন/ স্পুফিং এর মাধ্যমে একটি চক্র বিভিন্ন ব্যক্তিকে ফোন করছে। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন নম্বরটি +৬ ৮৮০১৭১৩৪১১৩৭১ এ রকমের অর্থাৎ +৮৮ এর পূর্বে কোন একটি সংখ্যা তারা ব্যবহার করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ ও আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।