অভয়নগর প্রতিনিধি
যশোর ডেন্টাল সার্জনস ফোরামের আয়োজনে শুক্রবার দিনব্যাপি নানা আয়োজনে নওয়াপাড়ার আকিজ সিটি স্টোরের এ্যাঞ্জেলায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আরিফুল ইসলাম, সিনিয়ির ডা. ভুইয়া আলম, ডা. মতিউর রহমান সোহাগ, ডা. আনোয়ার হোসেন পল্লব, কোষাধ্যক্ষ ডা. সুপ্রিয়া দাস প্রিয়াঙ্কা, বিপিএমপিএ সংগঠনের ডা. প্রভাত কুমার নাথ, ডা. নাসির উদ্দীন, ডা. সালাউদ্দীন, ডা. প্রকাশ চন্দ্র মজুমদার, ডা. শতাব্দী বিশ্বাসসহ ১৩৫ জন ডেন্টিস ও তাদের পরিবার পরিজন।
আয়োজনের মধ্যে ছিল শিশুদের খেলা, নারীদের খেলা, র্যাফেল ড্র ইত্যাদি। এর আগে দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
