নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের প্রতিদ্বন্দ্বী ম্যাচে জয় পেয়েছে যশোর বয়েজ ক্লাব। বৃহস্পতিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তাদের কাছে এক উইকেটে পরাজিত হয়েছে কপোতাক্ষ ক্রীড়া চক্র।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় যশোর বয়েজের অধিনায়ক রবিউল। ব্যাট করতে নেমে ২৭ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৬১ রান করে কপোতাক্ষ ক্রীড়া চক্র। ব্যাট হাতে দলের পক্ষে আশিকুর রহমান ৩৭ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৪৪, তানজীর রেজা ৩০, রিফাত ২২ ও দিপ ১৫ রান করেন। যশোর বয়েজ ক্লাবের দেবা ৬ ওভার তিন বলে ২৯ রানে চারটি, রবিউল ৩২ রানে ৩টি, শফিকুল ৩১ রানে ২টি ও ইবাদুল একটি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৯ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় যশোর বয়েজ ক্লাব।
দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের মত রান ও করেন দেবা। দেবার ব্যাট থেকে ইনিংস সর্বোচ্চ ৪৯ রান। ৪৩ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। এরপাশে রাব্বি ২৮ বলে ৩৫, রাব্বি ৩৪ বলে ৩৪ রান করেন। বল হাতে কপোতাক্ষ ক্রীড়া চক্রের সিকদার জ্যোতি ২৩ রানে ও রিফাত ৪৫ ওভারে ৩টি করে উইকেট দখল করেন।