নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার উদ্যোগে সোমবার অবৈধ অটো রিক্সা-ভ্যান, ইজিবাইক ও দোকান উচ্ছেদ করা হয়েছে। শহরের মুজিব সড়ক থেকে বঙ্গবন্ধুর ম্যুারাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, গতকাল তারা ৮০টি অটো রিক্সা, ৪টি ভ্যান ও একটি ইজিবাইক জব্দ করেছেন। এসময় রাস্তার পাশে থাকা ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
