নিজস্ব প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ পর্বের নিজস্ব প্রথম ম্যাচে জাগরণী সংসদের কাছে হেরে যায় শিরোপা প্রত্যাশী আরএন রোড ক্রীড়া চক্র। এই হারে শিরোপা ঘরে তুলতে নিজের জয়ের সাথে রান রেটের হিসাবও মেলাতে হচ্ছে দলটিকে।
বুধবার আসাদ ক্রিকেট একাডেমির সাথে সেই কাজটাই ঠিকঠাক করে রাখলো আরএন রোড ক্রীড়া চক্র। শামস্-উল-হুদা স্টেডিয়ামে আসাদ ক্রিকেট একাডেমিকে ১৪৮ রানে গুটিয়ে দিয়ে ১৮ ওভার ১ বলে সেই রান টপকে যায় দলটি। ৫ উইকেটের জয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোস্তাফিজুর রহমান বাশারের শিষ্যরা।
টস হেরে ব্যাট করতে নেমে ইমন ফারাজীর বাঁহাতের ঘূর্ণিতে ৫০ ওভারের এ ম্যাচে আসাদ ক্রিকেট একাডেমি ৪৫ ওভার দুই বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৪৮ রানের দলীয় ইনিংস গড়ে। পরে জবাব দিতে নেমে ১৮ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আরএন রোড ক্রীড়া চক্র।
ব্যাট হাতে আসাদ ক্রিকেট একাডেমির তানভীর আরাফ ৪৭ বলে তিনটি চারে ২২, সাহান শাহারিয়ার ২৫ বলে একটি চারে ১৩, সিকদার লিপটন ৭২ বলে চারটি চারে অপরাজিত ৪৪, জিএম ইমরান ৪২ বলে দু’টি ছয়ে ২৫ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২৬ রান।
বল হাতে আরএন রোড ক্রীড়া চক্রের ইমন ৭ ওভার ২ বলে ৩২ রানে পাঁচটি, লাকাতুজ্জামান রুবেল ২০ রানে তিনটি ও একটি উইকেট নিয়েছেন অরিদুল ইসলাম আকাশ।
ব্যাট হাতে আরএন রোড ক্রীড়া চক্রের রয়েন ৩০ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৩৮, সাদমান ১৬ বলে তিনটি চার ও দু’টি ছয়ে ৩৪, ইমরান ২৮ বলে ১৮, নিলয় ১১ বলে দু’টি ছয়ে ১৭ ও সোহেল ১৬ বলে দু’টি চার ও তিনটি ছয়ে অপরাজিত ৩০ রান করেন।
বল হাতে আসাদের পক্ষে সিকদার লিপটন ৪৩ রানে চারটি ও একটি উইকেট নিয়েছেন রুবেল আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর :
টস : আরএন রোড ক্রীড়া চক্র।
আসাদ ক্রিকেট একাডেমি : ৪৫.২ ওভার ১৪৮/১০ (ইয়াসিন হোসেন ২, তানভীর আরাফ ২২, ইকরাম হোসেন ৭, আজিম শেখ ৬, শাহান শাহারিয়ার ১৩, হামিদুল ০, সিকদার লিপটন ৪৪*, রুবেল আফ্রিদি ২, জিএম ইমরান ২৫, কামরান তুর্য ০, হাসিবুর; আমিনুর ০/৩, রুবেল ৩/২০, রয়েন ০/২৭, আকাশ ১/২৬, সোহেল ০/২৪, নিলয় ০/১০, ইমন ৫/৩২)।
আরএন রোড ক্রীড়া চক্র : ১৮.১ ওভার ১৫২/৫ (রয়েন ৩৮, সাদমান ৩৪, রুবেল ০, ইমরান ১৮, নিলয় ১৭, সোহেল ৩০*, আমিনুর ৮*; জিএম ইমরান ০/৫, আজিম শেখ ০/১৪, রুবেল আফ্রিদি ১/৪৫, সিকদার লিপটন ৪/৪৩, হামিদুল ০/২৭, হাসিবুর ০/১৩, কামরান তুর্য ০/৪)।