নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। সংগঠনের সাধারণ সম্পাদক নিবাস হালদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও কোষাধ্যক্ষ সোহেল আল মামুন নিশাদ। এসময় উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা আফম আশাফুদ্দৌলা টিটো, সংগঠনের সাবেক সহ-সভাপতি আনছারুল ইসলাম মিন্টু, বর্তমান সহ-সভাপতি ফসিয়ার, সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।
