- এসএস জ্যোতি: বানান বিড়ম্বনায় যশোরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যশোরের ইংরেজি নামের বানান ছিল JESSORE সেটি পাল্টে JASHORE করা হয়েছে। তারপর কেটে গেছে চারটি বছর। অথচ এখনও যশোরের অনেক সেবাদনাকারী প্রতিষ্ঠানের সিলমোহরে আগের সেই বানানই থেকে গেছে। যদিও তাদের লেটারহেড প্যাডে বানান করা হয়েছে JASHORE ।
- একই কাগজে দুই রকম বানান নিয়ে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা। ২০১৮ সালের ৩ এপ্রিল যশোর নামের বানানের সংশোধনী আনা হয়।
খোঁজ নিয়ে দেখা গেছে, যশোর পৌরসভা, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংকসহ বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের লেটারহেড প্যাড ও সিলে এমন দ্বিমুখিতার হদিস মিলেছে। এমনকি যশোর বিআরটিএ তাদের মানি রিসিটে রিসিভিং ব্রাঞ্চ/বুথের নামের স্থলে JESSORE বুথ লিখেছে। - নাম প্রকাশ না করার শর্তে একাধিক ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী বলেন, লেটারহেড প্যাড ও সিলের বানানের ভিন্নতার কারণে গ্রাহকদের দুভোর্গ পোহাতে হয়। কেউ পাসপোর্ট করতে গেলে অনেক সময় ফিরিয়ে দেয়া হয় এ কারণে। ভোগান্তির শিকার যশোর উপশহরের ক্ষুদ্র ব্যবসায়ী হাদীউজ্জামান ভারতে যাওয়ার জন্য ভিসা করতে গিয়ে পড়েন এমন বিড়ম্বনায়।
- ভিসা অফিস থেকে দু’বার পাসপোর্ট ফেরত দেয়ায় বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পারেন তার কাগজপত্রে ভুল আছে। পরে ট্রাভেল এজেন্ট মারফত জানতে পারেন ব্যাংকের স্টেটমেন্টে সিলের বানান ও লেটারহেড প্যাডের বানানে গরমিল।
- এমনই বিড়ম্বনায় পড়েন যশোরের সন্তান ঢাকার নামকরা একটি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী মুঈদ হাসান। তিনি লন্ডনে যাওয়ার জন্য কাগজপত্র তৈরি করে ট্রাভেল এজেন্টকে দিলে তারা তার পিতার যশোর পৌরসভা প্রদত্ত ইংরেজি ট্রেড লাইসেন্সের কপি, ব্যাংক স্টেটমেন্টের কপি ও চেম্বারের লাইসেন্সে সিলের বিষয়টি গোচরে আনেন।
- নাম প্রকাশ না করার শর্তে এমন বিড়ম্বনার কথা বলেন যশোরের একজন শিল্পপতির ম্যানেজার। তিনি বলেন, তার প্রতিষ্ঠান প্রধানের ইউরোপিয়ান ভিসার কাগজপত্র তৈরি করতে যেয়ে তিনি বারবার এই বিড়ম্বনার শিকার হয়েছেন। সেবাগ্রহীতারা পৌরসভা ও ব্যাংকে গিয়ে সিলের বিষয়ে বললে সেখান থেকে বলা হয় সিলতো ঠিকই আছে। এটা ওদের বুঝিয়ে বলেন দেখবেন সব ঠিক হয়ে যাবে।
- এ বিষয়ে যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু নওশাদ বলেন, বিষয়টি জানা ছিল না, জানলাম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
- আইএফআইসি ব্যাংক ও ইসলামী ব্যাংক কর্মকর্তাদ্বয় অভিন্ন কথা বলেন। তাদের বক্তব্য এটা ইচ্ছাকৃত ভুল নয়। জরুরি ভিত্তিতে সংশোধন করা হবে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ