নিজস্ব প্রতিবেদক
যশোর রেলওয়ে স্টেশনে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যূত হয়ে খুলনার সাথে
সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে
১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের
মুখে লাইনচ্যূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের
স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, সোমবার সকালে
বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটি যশোর
রেলওয়ে জংশনে প্রবেশের মুখে শেষ বগিটি লাইনচ্যূত হয়। ফলে যশোরের সঙ্গে সব
রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
যশোর রেলওয়ে জংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের
প্রবেশমুখে লাইনচ্যূত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে
বিচ্ছিন্ন করে বাকী বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার
উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে লাইনচ্যূত বগিটি রেললাইনে থাকায় রেলযোগাযোগ
বিচ্ছিন্ন রয়েছে। লাইনচ্যূত বগিটি সরিয়ে নেওয়ার পর রেলযোগাযোগ স্বাভাবিক
করা সম্ভব হবে।
তবে এ ব্যাপারে বক্তব্যের জন্য যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল
হাসানকে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
