নিজস্ব প্রতিবেদক : যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোর সিরাজ ইসলাম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার গোসাইগঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে চলতি বছরের ১৫ মার্চ সিরাজকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা হয়। গত ২৮ মে জ্বর, শ্বাসকষ্ট শুরু হলে মুঠোফোনে তার পরিবারের সাথে যোগাযোগ করে একই দিন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, কিশোর সিরাজ জ্বর, শ্বাসকষ্ট, রক্তসল্পতা, জণ্ডিসে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মারা যায়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার বলেন, সিরাজ অসুস্থ হলে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়। মারা যাওয়ার পর তার পিতা আব্দুল জলিল ও মাতা স্মৃতি বেগমের কাছে লাশ হস্তান্তর করা হয়। অ্যাম্বুলেন্সযোগে তারা মৃতদেহ নীলফামারী জেলায় নিজ বাড়িতে নিয়ে গেছেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ