নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার ও দাবা লিগে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করা হয়েছে। শনিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির এ ট্রফি বিতরণ করেন।
ট্রফি পাওয়া ক্লাব গুলো হলো, সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন থ্রী ব্রাদার্স ক্লাব ও রানার্সআপ যশোর সুইমিং ক্লাব, দাবা লিগের চ্যাম্পিয়ন গোল্ডেন স্টার ক্লাব। যৌথভাবে রানার আপ যশোর সুইমিং ক্লাব ও ডিডি স্পোর্টিং ক্লাব।
উল্লেখ্য, গতবছর ২৯ অক্টোবর শেষ হয় দুইদিন ব্যাপী সাঁতার প্রতিযোগিতা এবং ৯ ডিসেম্বর দিনব্যাপী দাবা লিগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মকছেদ শফী, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, কার্যনির্বাহী পরিষদের সদস্য এহসানুল হক সুমন, মাহমুদ রিবন, রায়হান সিদ্দিকী প্রবাল, সাঁতার পরিষদের সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সম্পাদক গোলাম মোর্শেদ লিন্টু, দাবা পরিষদের সভাপতি শরীফ আহমেদ, সম্পাদক শাহেদ হোসেন প্রমুখ।
