নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চুরির অভিযোগে সাথী বেগম (৬০) নামে এক নারীকে আটকের পর পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ভবন এলাকায় চুরির অভিযোগে তাকে হাতেনাতে আটক করেছে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা।
জানা গেছে, রোববার দুপুরে ফিরোজা বেগম নামে এক নারী সেবা নিতে হাসপাতালে আসেন। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৮শ’ টাকা চুরির করতে যান সাথী বেগম। ওই একজন চিকিৎসক বিষয়টি দেখতে পেয়ে হাসপাতালের লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। তবে সাথীর সাথে রিতা নামে আরেক নারী থাকলেও তাকে ছেড়ে দেয়া হয়েছে। পরে সাথীকে হাসপাতালে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করেন।
