নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ফায়ার সেফটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে চিকিৎসক, সিনিয়র নার্স ও হাসপাতালের অগ্নিনির্বাপকের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী, রোগীর স্বজন ও সাধারণ জনগণের উপস্থিতিতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে সকল জেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসেবে যশোরে ইউনিসেফের আয়োজনে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যশোর সদর শাখার সিনিয়র স্টেশন কর্মকর্তা নাহিদ মামুনের নেতৃত্বে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালিত হয়।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে কর্মশালায় গ্যাস সিলিন্ডার ছাড়াও নানা মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন কৌশল ও অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে হাতে কলমে প্রদর্শনী করা হয়।
এ সময় অন্যদের মধ্যে হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদসহ হাসপাতালের ২০ জন চিকিৎসক, ২০ জন সিনিয়র নার্স ও অগ্নি নির্বাপকের দায়িত্বপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা কর্মচারী, শতাধিক রোগীর স্বজন ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
