নিজস্ব প্রতিবেদক
যশোরে পান্না ইসলাম (২৯) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শহরের পুরাতন কসবা ঢাকা রোডের যুবলীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে। তিনি শহরের পালবাড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা যুবলীগের কর্মী।
আহত পান্না জানান, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ডব্লিউ নামে এক ব্যক্তির সাথে পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। রাতে মোটরসাইকেল যোগে পালবাড়ি বাজারে বাবার থেকে থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের ঢাকারোডে যুবলীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে পৌঁছালে ডব্লিউ এর নির্দেশে তার পথরোধ করেন রাফাত, আপনসহ ৭ থেকে ৮ জন। এসময় তারা কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব আলী হাসান জানান, তার মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে।
