নিজস্ব প্রতিবেদক
যৌতুক মামলায় আসামি রবিউল ইসলামকে দেড় বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত এ আদেশ দেন। আসামির বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
মামলা সূত্রে জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আবুল কালামের মেয়ে পারভিন আক্তার স্বামী রবিউল ইসলামের বিরুদ্ধে পারিবারিক সুরক্ষা আইনে ঝিকরগাছা পারিবারিক আদালতে এ মামলাটি করেন (মামলা নম্বর সিআর ৪৫/২১)। সাক্ষ্য প্রমাণ শেষে হত ২৫ জানুয়ারি আদালত এ রায় দেন।