নিজস্ব প্রতিবেদক: যশোরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এর আগে স্ত্রীকে দিয়ে যৌতুক মামলা প্রত্যাহার করানো হয়। যশোর শহরের ধোপাখোলার বাবর আলীর মেয়ে শিখা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামি ইসমাইল শেখ শামীম কেশবপুরের সন্যাসগাছা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি ইসমাইল শেখ শামীম ২০১৬ সালের ১০ নভেম্বর শিখা খাতুনকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর শামীম তার স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে র্নিযাতন শুরু করেন। এনিয়ে বিরোধের জের ধরে শিখা আদালতে যৌতুক দাবির অভিযেগে মামলা করেন। এ মামলার ধার্য দিন গত ২১ মার্চ আসামি শামীমকে অন্তরবর্তি জামিন দিয়ে বাদী শিখাকে নিয়ে যাওয়ার আদেশ দেয় আদালত। শামীম সেদিন শিখা নিয়ে তার বাড়িতে না যেয়ে শ্বশুরবাড়ি যেয়ে থাকে। গভীর রাতে শামীম তার স্ত্রীর মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় শিখার চিৎকারে বাড়িল লোকজন ঘুমখেতে উঠে পড়লে শামীম পালিয়ে যায়। এঘটনায় গত বৃহস্পতিবার শিখা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে এ মামলা করেছেন।