নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার যশোর মণিরামপুরের রাজগঞ্জ ভাসমান সেতুর পাশে ঝুমা চিড়িয়াখানায় অবৈধভাবে রাখা বন্যপ্রাণী উদ্ধার করে র্যাব-৬। অভিযানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের কাছে অবমুক্তির জন্য হস্তান্তর করা হয়।
অবৈধভাবে বন্যপ্রাণী আটক রাখার অপরাধে শামছু সরদারকে দুই মাসের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মাহফুজুল ইসলাম, মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার হরেকৃষ্ণ অধিকারি ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন।
বন বিভাগের পরিদর্শক রাজু আহম্মেদ বলেন, বন্যপ্রাণি বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে। বিভিন্ন প্রজাতির পাখি আমরা অবমুক্ত করেছি।