ঢাকা অফিস
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮ হাজার ৪৬৬ পিস ইয়াবা, ১ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন ও ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চুরি করা ওষুধসহ চট্টগ্রাম মেডিকেলের ৪ ওয়ার্ড বয় গ্রেপ্তার
