কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: আধুনিক কপিলমুনির রুপকার দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১৩৩তম জন্মজয়ন্তী উপলক্ষে স্মরণ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠে দুপুর ১২ টায় স্মরণ ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। সংবর্ধিত অতিথি ছিলেন রায় সাহেব বিনোদ বিহারী সাধুর পৌত্র গৌতম কুমার সাধু।
বিনোদ স্মৃতি সংসদের সভাপতি এ্যাড. দিপংকর সাহার সভাপতিত্বে ও এসএম মোস্তাফিজুর রহমান পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ কুমার সাধু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবউদ্দিন ফিরোজ বুলু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, অধ্যক্ষ আব্দুর সাত্তার, সহকারী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাপ্পু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, চম্পক কুমার পাল, প্রধান শিক্ষক কবির আহমেদ, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, যুবলীগ নেতা এসএম রেজাউল হক, আরশাদ আলী বিশ্বাস, শিমুল বিল্লাল বাপ্পী, ডা. শংকর দেবনাথ, গাজী মিজানুর রহমান, বিভূতি ভূষণ মন্ডল, রাম প্রসাদ পাল, গৌতম কুমার সাহা, শেখ হাফিজুর রহমান, ইউনুছ আলী মোড়ল, আজিজুল ইসলাম খান, পৌরসভার ৩নং কাউন্সিলর মোঃ আঃ গফফার মোড়ল, এম এম আজিজুল হাকিম, রায়হান পারভেজ রনি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিনোদ স্নৃতি সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক তাপস সাধু ।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, ১৩৩ পাউন্ড ওজনের কেক কাটা ও মধ্যাহ্নভোজ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।