বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিট অফিস মিলনায়তনে পবিত্র কোরাআন ও গীতা পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়। এতে সভাপত্বি করেন ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।
ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন বিগত রছরের কার্য়বিবরণী পাঠ, ২০২১ সালের ইউনিটের বার্ষিক প্রতিবেদন, চলতি বছরের আয় ও ব্যয় এবং ২০২২ সালের ইউনিটের সম্ভাব্য বাজেট (জানুয়ারি ও ডিসেম্বর) উপস্থাপন করেন। সভায় সর্ব সম্মতিক্রমে তা অনুমোদিত হয়।
তিনি জানান, ইউনিটের উদ্যোগে যুব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম, রান্না করা খাবার বিতরণ, জনসচেতনতা জন্য জেলার সকল পর্যায়ে মাইকিং, মাস্ক বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা, করোনার কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে অর্থ ও সবজি বীজ বিতরণসহ নানাবিধ কার্যক্রম দ্রুততার সাথে বাস্তবায়িত করা হয়েছে।
সভায় ইউনিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ, কার্যনির্বাহী সদস্য খন্দকার মাহফুজুল হক ফারুক, অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, আহসান হাবীব চৌধুরী ও তনুজা রহমান মায়া।
সভায় ইউনিটের আজীবন সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটের জুনিয়র সহকারী পরিচালক গৌর চন্দ্র বিশ্বাস। প্রেসবিজ্ঞপ্তি