প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন রোটারি ডিস্ট্রিকে আগামী (২০২২-২০২৩) রোটাবর্ষে এডিশনাল গভর্নর নির্বাচিত হয়েছেন। একই সাথে জাহিদ আহমেদ লিটন হয়েছেন ডিস্ট্রিক এডিশনাল কো-অর্ডিনেটর। এছাড়া, যশোরের আরো কয়েকজন রোটারিয়ান আগামি বছরে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। রোববার এসব পদ ঘোষণা করেছেন ডিস্ট্রিক গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব।
রোটারি ক্লাব অব যশোরের পাস্ট প্রেসিডেন্ট জাহিদ হাসান টুকুন হয়েছেন রোটারি বাংলাদেশ ডিস্ট্রিক ৩২৮১ এর আগামি বছরের গুরুত্বপূর্ণ পদ এডিশনাল গভর্নর। এছাড়া তিনি ২০২১-২২ রোটাবর্ষের লেফটেন্যান্ট গভর্নর, ২০২০-২১ সালে গভর্নর স্পেশাল এইড, ২০১৯-২০ সালে লেফটেন্যান্ট গভর্নর, ২০১৭-১৮ সালে ডেপুটি গভর্নর, ২০১৬-১৭ সালে অ্যাসিসট্যান্ট গভর্নর ও ২০১৫-১৬ সালে যশোর ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
এদিকে, আগামি রোটাবর্ষে রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট জাহিদ আহমেদ লিটন হয়েছেন ডিস্ট্রিক এডিশনাল কো-অর্ডিনেটর। তিনি চলতি বছরে গভর্নর স্পেশাল এইড হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০-২১ রোটাবর্ষে তিনি ডেপুটি গভর্নর ও ২০১৯-২০ রোটাবর্ষে অ্যাসিসট্যান্ট গভর্নরের দায়িত্ব পালন করেন। একই সাথে ডিস্ট্রিক এডিশনাল কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট যোগেশ চন্দ্র দত্ত, ইস্ট ক্লাবের জয়ন্ত কুমার বিশ্বাস ও মিডসিটি ক্লাবের মুরাদ হোসেন।
এছাড়া, নির্বাচিত অন্যান্যরা হলেন গভর্নর এডভাইজার চিন্ময় সাহা, গভর্নর এডভাইজার এজেডএম সালেক, ডিস্ট্রিক সেক্রেটারি গিয়াস উদ্দীন খান ঢালু, লেফটেন্যান্ট গভর্নর ডা. একেএম কামরুল ইসলাম বেনু ও লেফটেন্যান্ট গভর্নর অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, ডেপুটি গভর্নর আব্দুল আলীম, মোজাফ্ফর হোসেন দিপু, আজিজুল ইসলাম বাবলু, অ্যাসিসট্যান্ট গভর্নর কাজী শাহেদুচ্ছালাম, রিজভী জাহাঙ্গীর কিবরীয়া, এ কিউ এম ফিরোজ আক্তার।
প্রেস বিজ্ঞপ্তি