লোহাগড়া প্রতিনিধি
‘বন্ধু খুঁজি আমাদের’ শ্লোগানকে বুকে ধারণ করে এসএসসি ২০০০ ব্যাচ নড়াইল জেলার রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নানা কর্মসূচি পালন করা হয়।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী সাইফুল্লাহ মামুন জানান, স্বপ্নবিথী পার্কে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, মধ্যহ্নভোজ, স্মৃতিচারণসহ নানা কর্মসূচি পালন করা হয়। নড়াইলের জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্কুলের বন্ধুদের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল।
তিনি আরও জানান, পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কর্মসূচি শুরু হবার পর বন্ধুরা মিলে জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জাহিদুল ইসলাম সমাজদার, রিয়াদ হোসেন, মুস্তাক মুন্সী, ওয়াসিম মামুন, জাকারিয়া টিপু, নুরুল শিপার খান, সাইফুল ইসলাম, রাজু রানা, আসাদুজ্জামান, কেয়া, সাথী প্রমুখ।
সর্বশেষ
- যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুইজন আটক
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে : প্রতিমন্ত্রী অমিত
- আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো
- এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন সাবিহা ও সামিহা
- যশোরের যৌনপল্লিতে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
