নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জের ধরে আমির হোসেন মিন্টু নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের শংকরপুর বটতলা এলাকায় এই ঘটনার পরে আহত মিন্টুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের লোকজনে জানিয়েছে, একই এলাকার মামুনের সাথে মিন্টুর পূর্ব বিরোধ ছিলো। তারই জের ধরে এদিন বেলা ১১টার দিকে মিন্টুকে ছুরিকাঘাত করা হয়েছে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, আহতের স্বজনদের দাবি আমির হোসেন মিন্টুর কাপড় ও কসমেটিক্সের দোকান রয়েছে। সেখানে লেনাদেনা করেন অভিযুক্ত মামুন। মামুন দোকান বাকি পরিশোধ করছিলেন না। পাওনা টাকা চাওয়ায় মিন্টুর উপর চড়াও হয়। এক পর্যায়ে ছুরিকাঘাত করে গা-ঢাকা দেয়।
জানতে চাইলে যশোরের চাঁচড়া ফাঁড়ির এসআই তাপস কুমার পাল জানিয়েছেন, অভিযুক্ত মামুনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
