নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
শনিবার দুপুরে নিজ বাড়ি উপজেলার সোনাতনকাঠি গ্রামে ঈদ উৎসবে যোগ দেন উপজেলার শার্শা সদর, বেনাপোল, বাগআঁচড়া, নিজামপুর, লক্ষণপুর, ডিহি, বাহাদুরপুরসহ ১১টি ইউনিয়নের নেতাকর্মীরা। বিএনপির নেতৃবৃন্দ দলে দলে তৃপ্তির বাড়িতে উপস্থিত হন। এসময় মফিকুল হাসান তৃপ্তি নেতাকর্মীদের বুকে জড়িয়ে ধরেন ও কুশল বিনিময় করেছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, কুদ্দুস আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস,এম আব্দুল হকসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
