শার্শা (যশোর) প্রতিনিধি: শার্শায় সন্ত্রাসী বাহিনীর অত্যাচার নির্যাতন ও হুমকির মুখে প্রাণ ভয়ে মানবতার জীবন যাপন করছে শাহআলম নামের এক যুবক। ঘটনাটি জিরনগাছা গ্রামের।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশকে অবহিত করা হয়েছে। শার্শা উপজেলার জিরনগাছা গ্রামের শাহ আলম বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে তার বিরোধ চলছে। এর জের হিসাবে একের পর এক দুর্বৃত্তরা অত্যাচার নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে শাহ আলমকে। ৩০ জানুয়ারি সন্ধ্যায় শাহ আলম নাভারণ বাজারে ব্যাক্তিগত কাজে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। নির্বাচনেরর দিনই শাহ আলমের বাসায় বোমা হামলা চালায়। এবিষয়ে শাহ আলম শার্শা থানা পুলিশকে অবহিত করেছেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, অভিযোগ পেয়ছি, তদন্ত পূর্বক আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করবো।