নিজস্ব প্রতিবেদক
যশোর শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি। সোমবার জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষর করা নোটিশে ৪৮ ঘন্টা মধ্যে লিখিত জবাব দিতে অনুরোধ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আপনার (আবুল হাসান জহির ও নুরুজ্জামান লিটন) বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুষ্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর যথাযথ কারণদর্শিয়ে আগামী ৪৮ ঘন্টা মধ্যে একটি লিখিত জবাব দিতে বলা হয়েছে। যশোর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নিটক জমা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে আরো বলা হয়েছে, দলের নেতা কর্মীদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, মটর সাইকেল মহড়া না করার জন্য। মৌখিক নির্দেশ অমান্য করে গত ২৯ নভেম্বর শার্শায় আপনার (আবুল হাসান জহির ও নুরুজ্জামান লিটন ) অনুসারীরা মহাসড়ক অবরোধ করে প্রার্থীর বিরুদ্ধে সভা, সমাবেশ ও কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়াসহ নানান কার্যক্রম করেছে।
ওই নোটিশে আরো বলা হয়েছে, দুঃখজনক বিষয় হল যখন দেশনেত্রীর গুরুতর অসুস্থতার কারণে সকল কর্মসূচি বন্ধ করা হয়েছে। সে সময় বিবেক বিবর্চিত এইসব কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। দায়িত্বশীল পদে থেকে আপনি এর দায়ভার থেকে মুক্ত নন। এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না পত্র প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নিকট উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
