নিজস্ব প্রতিবেদক
শিশু কন্যার পর এবার মারা গেলেন তার পিতা সড়ক দুর্ঘটনায় আহত বিল্লাল হোসেনও। তাকে ঢাকায় নেওয়ার পথে শনিবার তিনি মারা গেছেন। শক্রবার বিকালে শহরতলী টার্মিনাল সন্যাসী দিঘীরপাড়ে মেয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন তিনি। চাকায় পিষ্ট ঘটনাস্থলেই নিহত হন তার ছয় বছরের শিশু সাহাবী হোসেন। তারা সদরের রামনগর সিরাজসিংহা বাদুর তলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের জামাতা সুমন হোসেন।
প্রসঙ্গত, বিল্লাল হোসেন ও তার ছেলে সকালে নরেন্দ্রপুর মেয়ে জামায় বাড়ি দাওয়াত খেতে যায়। ফেরার পথে টার্মিনাল সংলগ্ন সন্যাসী দিঘীরপাড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো ঠ-১৪-১৫৬৯) কভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় ছেলে সাহাবী। গুরুতর আহত হন পিতা বিল্লাল হোসেন। পরে স্থানীয়রা বিল্লাল হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
