নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুরের মেহেদি হাসানের ছেলে মাহামিদ হাসান রিয়াদ (৬) জন্মগতভাবে প্রতিবন্ধী ও ব্রেনের সমস্যায় আক্রান্ত। তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে।
শিশুটির মাতা শানজিদা আক্তার শিলা জানিয়েছেন, মাহামিদ হাসান রিয়াদ জন্মগতভাবে হাঁটা চলা করতে পারে না। কথা বলতে পারে না। চিকিৎসকরা বলেছেন, দ্রুত উন্নতমানের চিকিৎসা করা প্রয়োজন। কিন্তু আর্থিক সংগতি না থাকার কারণে চিকিৎসা করাতে পারছেন না।
পিতা মেহেদি হাসান ওয়েল্ডিং কর্মচারী। চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ তাদের নেই। ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যে চেয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: মোবাইল-০১৯২৭৭৯৫৫৮২ (বিকাশ)।
