নিজস্ব প্রতিবেদক
কনকনে শীত ও পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা।
শুক্রবার রাতে শহরের রেলস্টেশন, মুজিব সড়ক, মনিহার এলাকা সহ বিভিন্ন স্থানে ঘুমন্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা। শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিয়েছে কম্বল।
শীতবস্ত্র বিতরণকালে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন আলম পিয়াল জানান, ইয়ামাহা রাইডার্স ক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে। প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছেন তারা।
তিনি আরো বলেন, আমরা তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করি। কেউ কেউ চোখ ভেজা কণ্ঠে ধন্যবাদ জানায়, আবার কেউ নিঃশব্দে প্রার্থনা করে। অনেকে মাথায় হাত দিয়ে দোয়া করে ‘বাবা অনেক বড় হও তোমরা’। তাদের এই অনূভুতি দেখে আমাদের কষ্ট সব হারিয়ে গেছে। এটি কেবল একটি সামাজিক দায়িত্ব পালন নয় বরং ইয়ামাহা রাইডার্স ক্লাব এর মানবিক মূল্যবোধের প্রতিফলন।
তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার আবিদ রিফাতকে ধন্যবাদ জানান।
