নিজস্ব প্রতিবেদক
শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা, আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এই স্লোগান নিয়ে যশোর শহরের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্লাড এইড ব্যাংক যশোর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার সন্ধ্যা ৬টায় শহর ঘুরে ১৫০ জনের বেশি অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রিক্সা চালক, সুবিধাবঞ্চিত ও হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের হুডি, হাতমোজা, পা মোজা ও টুপি বিতরণ করা হয়। এসময় কম্বল, টুপি, হাত ও পা মোজা বিতরণ করা হয়।
ছোট বড় সকলকেই একই সাথে হুডি ও টিশার্ট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আসিফ নেওয়াজ, প্রতিষ্ঠাতা নাহিদ হাসান, সভাপতি শাহিন আলম রনো ও সংগঠনের একাধিক সদস্য।
