নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের শ্রবণপ্রতিবন্ধী চন্ডি সিংহ (৫০), আনসার সদস্য ঝিনাইদাহ হরিণাকুন্ডু ভায়নার জোড়াদাহ গ্রামের সামসুর রহমান (৩৭) ও ভায়নার মান্দিয়া গ্রামের মিজানুর রহমান (৩০)। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া মোড়ে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
আহত আনসার সদস্য মিজানুর জানান, তিনি ও সামসুর রহমান চৌগাছা ইউএনও অফিসে কর্মরত। সেখান থেকে মোটরসাইকেল যোগে তারা অফিসের কাজে জেলা আনসার ও ভিডিপি কার্য়ালয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে উপজেলার কয়রা মোড়ে পৌঁছলে হঠাৎ করে শ্রবণপ্রতিবন্ধী চন্ডি সিংহ রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে সামনে থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে শ্রবণপ্রতিবন্ধী চন্ডিসহ তারা আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত রেজিষ্ট্রার চিকিৎসক ফিরোজ কবির জানান, তাদের শরিরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এদর মধ্যে সামসুর রহমান ও চন্ডি সিংহর অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
