নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রাবণী ফাউন্ডেশনের আয়োজনে নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। রোববার বিকালে শহরের আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান শ্রাবণী রায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রাবণী ফাউন্ডেশনের কর্মকর্তাগণ।
শ্রাবণী ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রাবণী রায় বলেন, আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ঈদ সবার জন্য আরো মঙ্গলময় এবং আনন্দে কাটুক এই আশা রাখি। সমাজের যারা বিত্তবান আছেন, তারা এগিয়ে এলে আমাদের সমাজে কষ্ট ও অভাব কমে যাবে।
