নিজস্ব প্রতিবেদক
রোববার যশোর শহরের মুজিব সড়কের চাইপাই কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে শ্রাবণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
প্রধান অতিথি বলেন, প্রকৃত আনন্দ উপভোগ করে শিশুরা। তাদের নিয়ে শ্রাবণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। সংগঠনের সদস্যরা সামাজিক কাজের পাশাপাশি নিজেদের গড়ে তুলতে পারলে সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন।
সংগঠনটির আহ্বায়ক শ্রাবণী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটু, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভংকর গুপ্ত।
সংগঠনটির আহ্বায়ক শ্রাবণী রায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বলেন, শ্রাবণী ফাউন্ডেশন সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় মানুষের জন্য এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।
এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ৩৫জন এতিম শিশু শ্রাবণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে অংশ নিয়ে আনন্দ উপভোগ করে।
