সাতক্ষীরা জেলা প্রতিনিধি
‘পুষ্টিহীন শিশুদের সহায়তায় আপনিও এগিয়ে আসুন’ এই শ্লোগানে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুর জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানিসহ (এক লক্ষ টাকা) বিভিন্ন সামগ্রী সাতক্ষীরার ৫০ জন দুঃস্থ ও পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জনপ্রতি নগদ ৫০০ টাকা এবং স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, কম্বল, ছাতা, প্লেট, গ্লাস, বাটি, ছোলা, বাদাম, কিসমিস, সাবান, ওয়াশিং পাউডারসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
এসময় সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ জাহিদা খানম মিতা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী শিক্ষক আব্দুল ওহাব আজাদ।
