নিজস্ব প্রতিবেদক
সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বিনা পাসপোর্টে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে বিজিবির দায়ের করা মামলায় গতকাল সোমবার (৭ অক্টোবর) বিকেলে তাকে মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক আদালতের বিচারক রিয়াদ হাসান নারায়ণ চন্দ্র চন্দকে জেল-হাজতে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালত চত্বরে পুলিশের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
এর আগে রোববার (৬ অক্টোবর) রাতে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তে ৬নং মেইন পিলারের পাশ থেকে সাবেক ওই মন্ত্রীসহ চারজনকে আটক করা হয়।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বলেন, ‘নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সাবেক শেখ হাসিনা সরকারের একজন সাবেক প্রভাবশালী মন্ত্রী পরিচয় গোপন করে ভারতে পালনোর চেষ্টা করছেন। খবর পেয়ে ৫৮ বিজিবির সদস্যরা শ্যামকুড় ইউনিয়নের ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে সীমান্তের শূন্যরেখা ৬১নং পিলারের পাশ থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা তেরোখাদার সবুজ গাইন, যশোর ঝিকরগাছার মো. রাজ্জাক ও ভারতের নাগরিক মুম্বাইয়ের মেহেরুন শেখকে আটক করা হয়।’
বিজিবির ওই অধিনায়ক আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে শ্রীনাথপুর বিওপির সুবেদার আসাদুজ্জামান মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, বিজিবির দেয়া বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৪ জনকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে সোপর্দ করা হয়। এদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নামে ঢাকা পল্টন থানায় ৩০ অক্টোবরের একটি হত্যা মামলা রয়েছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
