নিজস্ব প্রতিবেদক: যশোরে সৌখিন ক্রীড়া চক্র ও সোনালী অতীত ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পার্কভিউ হোটেলে এই আয়োজন ছিলো।
সৌখিন ক্রীড়া চক্রের প্রয়াত সভাপতি এএসএম ওবায়দুল কাদের, আবু সাঈদ, সাধারণ সম্পাদক আলী আকবর, সদস্য ওয়াজেদ আলী গাজী, সালাহউদ্দিন সিদ্দিকী, আব্দুল মান্নান, আমীর আলী গাজী, এমদাদুল হক সাচ্চু, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লুৎফর রহমান স্মরণে এসময় দোয়া অনুষ্ঠিত হয়। সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা খান মাহমুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, এবিএম আক্তারুজ্জামান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এসএম ইয়াকুব আলীসহ জেলার ক্রীড়া সংগঠক ও সাবেক-বর্তমান খেলোয়াড়রা।