নিজস্ব প্রতিবেদক: সভ্যতা, সামাজিকতা, মানবতা, যুগোপযোগী শিক্ষা প্রসার ও মননশীলতা বিকাশের লক্ষে গতকাল সকালে যশোর নতুন উপশহরের ৭ নং সেক্টরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বপ্নচারী আইডিয়াল স্কুল।
বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরুর আগে অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান। স্বপচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের উপদেষ্টা, উপসচিব ও ঢাকার রাজউক এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক (উন্নয়ন) আব্দুল ওয়াহাব মুকুল, যশোর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ, যশোর পাঁচবাড়িয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের,
বিএডিসির সাবেক সহকারী সচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এসময় বক্তারা বলেন, দেশ ও জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে খুব বেশি প্রয়োজন। স্বপচারী আইডিয়াল স্কুল সেই লক্ষে এগিয়ে যাবে।
