নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগনেতা এস এম নিয়ামত উল্লাহ। মঙ্গলবার বিকালে শহরের পালবাড়ির মোড়স্থ সাইয়্যেদুনা মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ) ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এতিম ছাত্রদের সাথে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয় সম্পাদক কাজী জাঙ্গাগীর আলম লিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক শরিফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, ১২ জুন রাতে নির্মল রঞ্জন গুহ রক্তচাপ বেড়ে তিনি অসুস্থ হয়ে যান। এর পরিবার রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন, তার অবস্থা উন্নতির দিকে। অসুস্থতা থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ করেছে নির্মল রঞ্জন গুহের পরিবার।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ