কল্যাণ ডেস্ক: ভারতের রাজা মিরাসুদার সরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হয় এক ১৭ বছর বয়সী নাবালিকা। জন্ম দেয় এক শিশুকন্যার। ঘটনাটি তামিলনাড়ুর থাঞ্জাভর জেলার। কিন্তু শিশুকন্যাটির বাবা কে? এ নিয়ে সন্দেহ হওয়ায় হাসপাতাল থেকেই পুলিশ ফাঁড়িতে জানানো হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, ১২ বছর বয়সী এক কিশোরের সঙ্গে ক’বছর ধরে সম্পর্ক রয়েছে নাবালিকার। নাবালক ‘পিতা’ জানিয়েছে, ধর্ষণ নয়, স্বেচ্ছায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
ধর্ষণের অভিযোগ দায়ের না হলেও যেহেতু অন্তঃসত্ত্বা হয়েছিল নাবালিকা, পকসো আইনে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ । আপাতত থাঞ্জাভর থানার মহিলা পুলিশ কিশোরটিকে গ্রেফতার করে একটি সরকারি শেল্টার হোমে রেখেছে।
তথ্যসুত্র: আনন্দবাজার (কলকাতা)