নিজস্ব প্রতিবেদকঃ হজরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে সম্প্রতি বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে যশোরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের দড়াটনা চত্বরে জেলা ইমাম পরিষদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় লাখো মুসল্লি নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ বেলায়েত হোসেন উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, মুফতী মুজিবুর রহমান মাওঃ হামিদুল ইসলাম, সহঃ সভাপতি মুফতি শামসুর রহমান যুগ্ম সম্পাদক মাওঃ নাজির উদ্দিন , নগর কামিটির সভাপতি মুফতি হাফিজুর রহমান সাধারোন সম্পাদ মুফতি আব্দুর রহমান এজাযি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনওয়ার নাঈম
সমাবেশ শেষে দড়াটনা চত্বর থেকে মণিহার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। এসময় হাজার হাজার মুসললি মিছিলে অংশ নেন।