নিজস্ব প্রতিবেদক
বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়।
মানববন্ধনে আয়োজকরা বলেন, শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা জাতির জন্য গভীর উদ্বেগ ও লজ্জার বিষয়। দীর্ঘ সময় পার হলেও এখনো এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়ায় জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ভারতীয় আগ্রাসন ও সীমান্তে বারবার উসকানিমূলক তৎপরতা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। প্রতিবেশী দেশের অন্যায় হস্তক্ষেপ ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে বলে তারা দাবি করেন।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সর্বশেষ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
- মায়ের কোলের ঋণ শোধ হলো লাথি-ঘুষিতে!
- ফিরল ভ্রমণের পথ, চাঙা হওয়ার অপেক্ষায় সীমান্ত বাণিজ্য
- ভারতীয় পর্যটন ভিসা চালু, নতুন নিয়মে আবেদন যেভাবে
