নিজস্ব প্রতিবেদক
রোগীদের দুর্ভোগ কমাতে যুক্তরাজ্যের যশোর কমিউনিটির পক্ষ থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াতের কাছে ৩টি হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আরএমও বজলুর রশিদ, সাবেক তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর সরকার, যশোর কমিউনিটি যুক্তরাজ্যে’র উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক এসএম ওয়াহিদ সিদ্দিকী জনি, যশোর শাখার তারিফ হোসেন, কামরুজ্জামান, আব্দুল্লাহ বিদ্যুৎ, টিমু, মুক্তি প্রমুখ।
সংগঠনটির সাধারণ সম্পাদক এসএম ওয়াহিদ সিদ্দিকী জনি জানিয়েছেন, যশোর কমিউনিটি যুক্তরাজ্যে সমাজের অস্বচ্ছল মানুষের জন্য নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের দুর্ভোগ কমাতে ৩টি হুইল চেয়ার দেয়া হয়েছে। এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছন তিনি।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
