নিজস্ব প্রতিবেদক
গত বছরের ধারাবাহিকতায় এই রমজানেও এটিএম বুথের আদলে অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসি-মুখ’। প্রতিদিন বিকাল থেকে ইফতারের আগ পর্যন্ত প্রতিদিন শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে ইফতার বিতরণ করে আসছে তারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধনীরা এটিএম বুথে কার্ড প্রবেশ করালে টাকা বের হয়, অস্বচ্ছল এই গরিব মানুষেরা হাসি মুখের ইফতার বুথে কার্ড প্রবেশ করালে ইফতার বের হয়। ব্যতিক্রমী পন্থায় ইফতারের প্যাকেট পেয়ে খুশি অস্বচ্ছল মানুষেরা।
সংগঠনের সভাপতি ফারহান কাশেম অয়ন বলেন, ‘হাসি মুখ সবসময়ই ব্যতিক্রমধর্মী আয়োজন করতে ভালোবাসে। তারই ধারাবাহিকতায় হাসিমুখের ‘ইফতার বুথ’র মাধ্যমে অভিনব পদ্ধতিতে এই রমজানেও ইফতার বিতরণের একটি আয়োজন করেছি আমরা। নতুন প্রজেক্ট হিসেবে বেশ চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন হাবিব বলেন, ‘হাসিমুখ সমাজের প্রতিটি স্তরে ভালো কাজ করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা যেন ভবিষ্যতে আরো এই ভিন্নধর্মী ইফতার আয়োজন করতে পারি, এজন্য আপনাদের একটুখানি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনার ছোট্ট একটু সাহায্য হতে পারে একটি পরিবারের মুখে ইফতার যোগাতে।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ইয়ান্তি অতিথি, সহ-অর্থ সম্পাদক আরিয়ান ইমন, দপ্তর সম্পাদক মেজবাউর রহমান, সহ-দপ্তর সম্পাদক আছিয়া খাতুন জেমিম, সদস্য তোরসা তাসনিম, মামুন হোসেন, ফাইমুজ্জামান কাব্য, মিনা ইসলাম, ফাতিমা মিমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
