নিজস্ব প্রতিবেদক: যশোরের হৈবতপুর ইউনিয়নে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার ইউনিয়নের ফুলতলা বাজারে তিনি এই কম্বল বিতরণ করেন।
হৈবতপুরের ফুলতলা বাজারে জেলা মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের উদ্যোগে কম্বল বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন হৈবতপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু সিদ্দিক।
জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আবু তোহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল হাসান মিন্টু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ইউপি সদস্য আলমগীর হোসেন, ইউপি সদস্য ইসাহক আলী চাকলাদার, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, হৈবতপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক রবিউল হাসান, সদস্য সচিব সাদেক আলী, যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম, হৈবতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সরোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।